সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ ১২:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১৭, ২০২৫ ১২:১৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-১২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরবের সঙ্গে তেজগাঁও অঞ্চলের সনাতন ধর্মীয় লোকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর লায়ন শপিং কমপ্লেক্স মনিপুরিপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সুখলাল নন্দী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মীয় লোকজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুল আলম নীরব বলেন, ‘আমরা জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করি, তাহলে তেজগাঁও অঞ্চলে একটি স্থায়ী মন্দির করে দেব’।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, আহবায়ক কমিটির সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপির মো, লুতফর রহমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, যুবদলের কেন্দ্রীয় সহ-সম্পাদক আবু সুপিয়ান দুলাল, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সন্তোষ দাশগুপ্ত, তেজগাঁও খামারবাড়ি পূজা কমিটির সভাপতি সুবিনয় সাহা, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক লিপি সরকার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ