সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি ঘোষিত সারা দেশে কালো পতাকা মিছিল কর্মসূচিতে পুলিশ বাধা দেয়ায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ