সব রকমের নাগরিক সেবা একসাথে দেয়ার চিন্তা সরকারের: সিইসি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সব রকমের নাগরিক সেবা একসাথে দেয়ার চিন্তা সরকারের: সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সরকার সব ধরনের নাগরিক সেবা একসাথে দেয়ার চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশন সচিবালয়ে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৪ মার্চ) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, এনআইডি কার্যক্রম ইসি সচিবালয়ে রাখতে এ বিষয়ে লিখিতভাবে জানাবেন তিনি।

সিইসি আরও বলেন, সরকার তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না বলে মনে করছি। ইসির মতামত সরকারকে চিঠি আকারে জানানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ