সমগ্র মুসলিম উম্মাহকে যুক্তরাজ্য বিএনপির পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমগ্র মুসলিম উম্মাহকে যুক্তরাজ্য বিএনপির পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৮, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৮, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

যুক্তরাজ্য ও বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত জাতীয়তাবাদী দলের সকলস্থরের নেতাকর্মী, সমর্থক ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই। পবিত্র ঈদুল আযহার এই দিনে আমরা গভীরভাবে স্মরণ করছি, স্বৈরাচারী সরকার কর্তৃক গুম, হত্যা, নির্যাতন –নিপীড়ন ও মিথ্যা মামলায় কারান্তরীণ বিরোধী দলের সকল নেতাকর্মীদেরকে।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশ আজ এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিবাদী আওয়ামী সরকার আজ দেশের রাষ্ট্রীয় সীমানাকে অরক্ষিত করে তাবেদার লেন্দুফ দর্জির ভুমিকায় অবতীর্ণ হয়েছে। ডামি ভোটের স্বৈরাচারী সরকার মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে গনতন্ত্রকে করেছে নির্বাসিত, হরণ করেছে মানুষের বাকস্বাধীনতাকে, সর্বোপরি মৌলিক অধিকার গুলোকে করেছে পদদলিত। স্বৈরাচারী সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে দেশে বাকশাল কায়েম করেছে। সীমাহীন দুর্নীতি, মেগা প্রজেক্টের নামে কমিশন বাণিজ্য ও লুটপাটের মাধ্যমে বিদেশে সম্পদ পাচার করে আওয়ামী বাকশালি সরকার দেশকে দেউলিয়া করে ফেলেছে ।আজিজ-বেনজীরের মত মাফিয়া বাহিনী তৈরি করে দেশের রাষ্ট্রীয় প্রতিস্টান গুলোকে আওয়ামী অঙ্গ সংগঠনে পরিনত করেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ফ্যাসিবাদী বাকশালি সরকার মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার ভীত হয়ে রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশে তাঁকে কারাবন্দী করে রেখেছে । আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে ফ্যাসিবাদী সরকারের হাতে কারাবন্দী রেখে এবারও আমাদেরকে ঈদুল আযহা পালন করতে হচ্ছে। যার ফলে জাতীয়তাবাদী শক্তির পরিবারে এবারও নেই ঈদের আমেজ। দেশের সর্বত্র বিচারের বানী আজ নিভৃতে কাদঁছে । পবিত্র ঈদুল আযহার চেতনায় জাগ্রত হয়ে দেশের এই ক্রান্তিকাললগ্নে আমরা গনতন্ত্রকামী জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গনতন্ত্র পুনরুদ্ধার, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিবাদের কারাগার থেকে মুক্ত করব এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে নেবো ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ