সমীকরণ মেলানোর ম্যাচে টস হেরেছে বাংলাদেশের মেয়েরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৬, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমীকরণ মেলানোর ম্যাচে টস হেরেছে বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সমীকরণ মেলানোর ম্যাচে টস হেরেছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ফলে টস হেরে ফিল্ডিং করেবে বাংলাদেশ নারী দল।

সোমবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের ডাক্তার পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে ম্যাচটি শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে। দুই দলই দুটি করে পরিবর্তন এনেছে স্কোয়াডে।

টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু বলেন, ‘আমরা আগে ব্যাট করব, পিচটা ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। ৩-৪ ম্যাচ পর অবশেষে রোদ দেখা যাচ্ছে, ভালো লাগছে। আশা করি আজ ভালো ক্রিকেট খেলতে পারব। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। দলে একটি পরিবর্তন আনা হয়েছে — উদেশিকা প্রাবোধানি দলে এসেছেন পিউমি ওয়াতসালার জায়গায়।’

টস হেরে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমাদের বোলাররা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে, আশা করছি আমরা তাদের এমন একটা স্কোরে আটকে রাখতে পারব যেটা আমরা তাড়া করতে পারি। আমাদের দলে ভালো স্পিনার আছে এবং আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করব। দলে দুটি পরিবর্তন হয়েছে — মারুফা আক্তার এবং নাহিদা আক্তার আবার দলে ফিরেছেন।’

বাংলাদেশ একাদশ

ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক/উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার।

শ্রীলঙ্কা একাদশ

বিশ্মি গুনারত্নে, চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, হর্ষিতা সমারাবিক্রমা, কবিশা দিলহারি, নিলাক্ষী ডি সিলভা, আনুষ্কা সঞ্জীবনী (উইকেটরক্ষক), উদেশিকা প্রাবোধানি, সুগন্ধিকা কুমারী, মালকি মাদারা, ইনোকা রানাওয়ীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ