সরকারি ওষুধ বিক্রি করলে ১০ বছরের কারাদণ্ড - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারি ওষুধ বিক্রি করলে ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ

 

লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন, বিপণন এবং সরকারি ওষুধ বিক্রি করলে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা গুনতে হবে—এই বিধান রেখে ওষুধ আইন, ২০২২ মন্ত্রিসভায় খসড়া অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে এই খসড়া অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোনো নিবন্ধনবিহীন ওষুধ উৎপাদন, মজুত বা বিক্রি এবং সরকারি ওষুধ চুরি করে বিক্রি করা হলে তাকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হবে। ওষুধ আইনের ১০৩টি ধারা রয়েছে, যার ৫৪ থেকে ৭৫ ধারা পর্যন্ত শাস্তির বিষয় বলা হয়েছে।

সচিব আরও জানান, ১৯৪০ সালের আইনে ৪১টি ধারা ছিল, বর্তমানে ১০৩টি ধারা করা হয়েছে। তবে আইনটি সংক্ষিপ্ত করে অন্যান্য শাস্তির বিষয় বিধিমালায় যুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ