সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২৫, ২০২৬ ১:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ২৫, ২০২৬ ১:৩১ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি
ছবি প্রতিনিধি
চার দিনের সরকারি সফরে শনিবার (২৮ মার্চ) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন।
মঙ্গলবার ( ২৪ মার্চ) বিকেলে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির পাবনায় এটি প্রথম সফর।
এই সফর উপলক্ষে মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।
কর্মসূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ দুপুর ১২:১৫ মিনিটে বঙ্গভবন থেকে তেজগাঁওয়ের বিএএফ বেস বাশারের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টার যোগে পাবনা ক্যাডেট কলেজ মাঠে নামবেন। পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন।
পরদিন ২৯ মার্চ সকালে বাবা-মায়ের কবর জিয়ারতের জন্য আরিফপুর কবরস্থানে যাবেন। সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩০ মার্চ সকালে ভবানীপুর মসজিদ দর্শন করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় নিজ বাসভবনে যাবেন। ৩১ মার্চ ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে রওনা হবেন।
জনতার আওয়াজ/আ আ