সরকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে বাধ্য হবে : ডা. মাহবুব - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে বাধ্য হবে : ডা. মাহবুব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৮, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৮, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। তাই অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে বাধ্য হবে।

রোববার (৮ জুন) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রসুলপুর গ্রামে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পূর্বে নিজেই বলেছিলেন যে, এ বছরের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন কেন সময়ক্ষেপণ করা হচ্ছে, সেটি আমার বোধগম্য নয়।

স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে চাঁদপুর জেলা বিএনপির এ সদস্য বলেন, মতলবে স্বাস্থ্য সেবায় আমূল পরিবর্তন করব। জনগণ যেন উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করতে কাজ করব। ক্রীড়া অঙ্গনেও ব্যাপক পরিবর্তন আনা হবে। তরুণদের খেলাধুলা আরও বেশি সম্পৃক্ত করতে এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ