সরকার দেশকে নানামুখী চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে : নূর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার দেশকে নানামুখী চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে : নূর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশকে নানামুখী চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, একতরফা নির্বাচন বাংলাদেশকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এনে দেবে। এর ফলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এক বিপর্যয়ের মুখে পতিত হবে।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানীর বিজয়নগর মোড়ে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, বর্তমান সরকার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করার জন্য একতরফা নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। এই একতরফা নির্বাচন বাংলাদেশকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এনে দেবে। যার ফলে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে বিপর্যয়ের মুখে ফেলে দেবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ