সরকার হটানোর আগুন নিয়ে খেললে তাতে বিএনপি নিজেই ঝলসে যাবে: কাদের - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার হটানোর আগুন নিয়ে খেললে তাতে বিএনপি নিজেই ঝলসে যাবে: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগুন লাগানোর অভ্যাস বিএনপির রয়েছে, সরকার হটানোর যে আগুন নিয়ে খেলছে সে আগুনে বিএনপি নিজেই ঝলসে যাবে।’

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে বিএনপি ক্ষমতা ও পকেটের রাজনীতি করে। আওয়ামী লীগের কাছে ক্ষমতা হলো বিপদে মানুষের পাশে থাকা আর বিএনপি কাছে ক্ষমতা হলো ভোট চুরি।’

তিনি আরও বলেন, ‘বিএনপি বিত্তবানদের নিয়ে ইফতার করেছে আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করছে সাধারণ মানুষের মাঝে। আগুন কারা লাগাচ্ছে খোঁজ নেওয়া হচ্ছে। লজ্জা শরম থাকলে বিএনপি অগ্নিকাণ্ডের দোষ আওয়ামী লীগের উপর চাপাতো না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ