সরাইলে দুই প্রার্থীর বাহাস, ভোটের মাঠ চাঙ্গা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরাইলে দুই প্রার্থীর বাহাস, ভোটের মাঠ চাঙ্গা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর) আসনের ভোটের মাঠে বিশেষ করে মার্কা নিয়ে দুই প্রার্থীর ‘বাহাস’ ভোটের মাঠকে আরো চাঙ্গা করে তুলেছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় মার্কা খেজুর গাছ নিয়ে তিনি ভোটে লড়বেন। আসনটির আলোচিত প্রার্থী বিএনপি থেকে বহিষ্কার হওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি স্বতন্ত্র হিসেবে লড়বেন এবং ‘হাঁস’ প্রতীক চাইবেন বলে জানিয়েছেন।

মূলত এই দুই প্রার্থীর মধ্যে প্রতীক নিয়ে চলছে ‘বাহাস’ জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীককেই ধানের শীষ বলে উল্লেখ করেছেন এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি খেজুরগাছকে ধানের শীষ ভেবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ আহ্বানের পর পাল্টা জবাব দিয়ে রুমিন ফারহানা বলেছেন, ‘খেজুরগাছ হলো মরুভূমির, এটা আবার ধান হয় কিভাবে? আর ধান তো হলো আমাদের প্রাণ।’

ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ একাধিক আয়োজনে জুনায়েদ আল হাবীব বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি এমপি হবো ইনশাআল্লাহ, আপনারা সবাই মিলে যদি আমার খেজুরগাছটাকে ধানের শীষ বানান। ধানের শীষ মার্কা নিয়ে যদি আপনাদের একজন দাঁড়াতেন, তার জন্য যেভাবে কাজ করতেন আপনারা যদি সেভাবে কাজ করেন।

এ কথার পাল্টা জবাব দিয়ে রুমিন ফারহানা বলেন, এলাকার মানুষের আশা ছিল দলীয় প্রার্থী দেবে। এখন প্রার্থী ভাড়া করে আনতে হলো। আর এখন শুনতে হয় খেজুরগাছই নাকি ধান। খেজুরগাছ আবার ধান হয় কিভাবে। ধান হলো আমাদের প্রাণ। আমি যদি কই হাঁসই হইল বাঘ, তাইলে কী হইব? হাঁস হইল হাঁস। বাঘ হইল বাঘ।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ