সরিষাবাড়িতে যেভাবে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হন শাহানাজ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরিষাবাড়িতে যেভাবে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হন শাহানাজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার সরিষাবাড়ীতে তরুনী শাহানাজ আক্তার শারীরিকভাবে রূপান্তরিত হয়েছে তুহিন হক নামের এক যুবক।

উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

তুহিনের পিতা শামসুল হক জানান, আমার পরিবারে ২ কন্যা ও ১ পুত্রের মধ্যে শাহানাজ আক্তার (১৮) ছিলেন তাদের ছোট মেয়ে। পারিবারিক প্রয়োজনে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন শাহানাজ। ২০২৪ সালের ডিসেম্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ধীরে ধীরে তার শরীরে রুপান্তর ঘটে পুরুষ সুলভ পরিবর্তন। শারীরিক পরিবর্তনের সময় শাহানাজের গায়ে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়।

দীর্ঘ সময় চিকিৎসকের পরামর্শে পর্যবেক্ষণের পর চলতি বছরের মার্চ মাসে পরিবার নিশ্চিত হয়, শাহানাজ পুরুষে রূপান্তরিত হয়েছেন। নারীর শারীরিকভাবে রূপান্তরিত হয়ে পুরুষ হওয়ার ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। তাকে একনজর দেখতে ভিড় করছেন বাড়ির আশপাশের মানুষ।

তুহিন জানান, ঢাকায় অবস্থানকালেই তার শারীরিক পরিবর্তন শুরু হয়। বিব্রতকর বিষয়টি প্রথমে গোপন রাখলেও পরে বাধ্য হয়ে পরিবারের কাছে খুলে বলেন। তবে আমি এখন স্বাভাবিক জীবন যাপন করছি। এতে আমার কোনো সমস্যাও হচ্ছেনা কিম্বা কোন দুঃখও নেই।

তুহিনের পিতা শামসুল হক ও মাতা বলেন, এটা আল্লাহর হাতে। আমাদের কারো কোন কিছু করার নেই। এ ঘটনায় আমরা খুব খুশি।

তুহিনের দুলাভাই মিজানুর রহমান মজাকরে বলেন, ‘আগে তার জন্য পাত্র খুঁজছিলাম, এখন পাত্রী খুঁজতে হবে।’

তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের স্বতঃস্ফূর্ত রূপান্তরের বাস্তবতা নেই। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ