সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে চালানো তাণ্ডবে বিএনপির হাত ছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে চালানো তাণ্ডবে বিএনপির হাত ছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, জামায়াত গত ১৪ আগস্ট দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে তাণ্ডব চালিয়েছিল। এই তাণ্ডবের সঙ্গে বিএনপির হাত ছিল। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ২০০৫ সালের সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

বাহাউদ্দীন নাছিম বলেন, বিএনপি-জামায়াত এখনো অপশক্তি উপর ভর করে, সন্ত্রাসী শক্তির উপর ভর করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়। বঙ্গবন্ধু হাসপাতালের চিকিৎসকরা আজ ভয়ে আতঙ্কগ্রস্ত। জঙ্গিবাদী শক্তি এখনো নির্মূল হয়নি। এরা বিএনপি জামাতিদের আড়ালে আছে। তাদের রুখতে হবে।

বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করে দেশে আবারও সিরিজ বোমা হামলা করাই তাদের (বিএনপির) লক্ষ্য।

নগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ