সানিকে কটাক্ষ করে ভদ্রতা শেখাচ্ছেন নেটিজেনরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ১৩, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ১৩, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
একটা সময় পর্ন দুনিয়ার রানি ছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তবে এখন তিনি নিষিদ্ধ জগত থেকে বেরিয়ে এসেছেন। কাজ করছেন বলিউডে। প্রথম দিকে তাকে বি-টাউনের মানুষেরা স্বাভাবিকভাবে গ্রহণ না করলেও এখন তিনি ঠিকই জায়গা তৈরি করে নিয়েছেন। অভিনয় করছেন, পাশাপাশি কোমর দোলাচ্ছেন আইটেম গানে।
আজ (১৩ মে) তার জন্মদিনে দেশ-বিদেশ থেকে এসেছে রাশি রাশি শুভেচ্ছাবার্তা। ব্যবসায়িক কাজে নানা অনুষ্ঠানে উপস্থিত হন সানি। রাখতে হয় শিল্পপতিদের আমন্ত্রণও। সম্প্রতি এক অনুষ্ঠানে রেড কার্পেট হাঁটতে দেখা গেল তারকাকে। আর সেখানেই বাঁধল বিপত্তি। তাকে ভদ্রতা শেখালেন নেটিজেনরা।
খোলা চুল, কাঁধখোলা রুপোলি গাউনে ঝলমল করছিলেন সানি। ভিতরে প্রবেশ করলেন কথা বলতে বলতেই অন্যমনস্ক ছিলেন। হাতে পোশাকের সঙ্গে মানানসই ক্লাচব্যাগটা খুলেছিলেন যেন কী প্রয়োজনে। তাতেই বিপত্তি। টপাটপ ডেবিট এবং ক্রেডিট কার্ড ঝরে পড়তে লাগল সানির ব্যাগ থেকে। তড়িঘড়ি করে পেছন থেকে এক দ্বাররক্ষী এসে কার্ডগুলি কুড়িয়ে দিলেন সানির হাতে। সেগুলো ব্যাগে পুরে আবার এগিয়ে চললেন সানি। সেই মুহূর্ত বন্দি হয়েছে ক্যামেরায়। পোস্ট করে সানি জানতে চাইলেন, একটা কার্ড ফেরত পেয়েছেন। আর একটি কোথায়?
সেই পোস্টের নীচে বিপুল সংখ্যক মন্তব্যের তালিকা। এক জন লিখেছেন, “যিনি কার্ড কুড়িয়ে ফেরত দিলেন আপনাকে, তাকে একবার ধন্যবাদ জানাতে পারতেন তো?” মন্তব্যকারীকে সমর্থন করেছেন আরও অনেকেই। কটাক্ষ করে একাধিক নেটাগরিক সেই একই ‘ভদ্রতা ও সৌজন্য’ প্রদর্শনের কথা মনে করিয়ে দিয়েছেন সানিকে। যদিও তিনি কোনও প্রতিক্রিয়া দেখাননি।
লম্বা একটা সময় পর্দার বাইরে ছিলেন সানি লিওন। ‘ক্রিস্টি’ নামের একটি ছবির মাধ্যমে ফেরা হচ্ছে তার। ছবিটি নির্মাণ করছেন মালবিকা মোহনান। এ ছবির শুটিংয়ে অংশ নিয়ে আহত হয়েছিলেন এ তারকা।
জনতার আওয়াজ/আ আ