সাবেক আইজিপি মামুন ৪৩ দিনের রিমান্ডে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক আইজিপি মামুন ৪৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ

 

আদালত প্রতিবেদক,

পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যাসহ বিভিন্ন অভিযোগে করা ৮ মামলায় ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে যাত্রাবাড়ী থানার ৭টি ও নিউমার্কেট থানার একটি মামলায় তার এসব রিমান্ড মঞ্জুর করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শাহীন রেজা তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। পর্যায়ক্রমে একের পর এক মামলায় তার এ রিমান্ড কার্যকর হবে বলেও উল্লেখ করেন আদালত।

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে সাকিব হাসান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা মামলায় মামুনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ইমন হোসেন গাজী নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ইরফান ভুইয়া নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়াও মুনতাসির রহমান নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ভ্যানচালক সুজন নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রফিকুল ইসলাম নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মাহমুদুল হাসান জয় (১৪) নিহতের ঘটনায় যাত্রাবাড়ী করা মামলায় তার ৫ দিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিউমার্কেট থানার হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ