সাবেক সংসদ মানু মজুমদারের কফিনে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক সংসদ মানু মজুমদারের কফিনে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৪, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৪, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্নেহধন্য, নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার এর কফিনে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার (২৪ মে) ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এসময় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানু মজুমদার ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে গ্রেফতার হন। পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ১০ বছর জেল খেটে ১৯৮৫ সালে কারামুক্ত হন তিনি।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানু মজুমদার আওয়ামী লীগের মনোনয়নে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। ৭২ বছর বয়সী মুজিবাদর্শের সাহসী এই নেতা গত (২২ মে) বুধবার রাত আড়াইটায় বেঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ