সাবেক স্বামীর প্রেম নিয়ে খোঁচা দিয়ে পরে অস্বীকার সামান্থার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাবেক স্বামীর প্রেম নিয়ে খোঁচা দিয়ে পরে অস্বীকার সামান্থার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ

 

সাত বছর চুটিয়ে প্রেম করে নাগা চৈতন্য আক্কিনেনিকে ২০১৭ সালে বিয়ে করেন সামান্তা রুথ প্রভু। বিয়ের পর স্বামীর পদবি যুক্ত করে নিজের নাম সামান্তা আক্কেনেনি রাখেন ভারতের তামিলনাড়ুতে বেড়ে ওঠা এ অভিনেত্রী।

কিন্তু তাদের ভালোবাসার সংসার টেকেনি বেশি দিন। চতুর্থ বিবাহবার্ষিকীর ঠিক আগেই ২০২১ সালের অক্টোবরে সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের বিবাহবিচ্ছেদের খবর জানান নাগা চৈতন্য ও সামান্থা।

সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বলিউড অভিনেত্রী শোভিতা ধুলিপালার প্রেমে মজেছেন নাগা চৈতন্য। গত বছর থেকে তাদের প্রেমের খবর সরগরম বলিপাড়া।

সম্প্রতি লন্ডনেও নাকি একে অপরের সঙ্গে ডেটিংয়ে গিয়েছিলেন নাগা চৈতন্য ও শোভিতা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়তেই তা সরিয়ে নেওয়া হয়। কোনো কিছুই চোখ এড়ায়নি সামান্থার।

সাবেক স্বামীর নতুন প্রেম নিয়ে সামান্থা বলেন, আমার এতে একেবারেই কিছু যায় আসে না। কে কার সঙ্গে প্রেম করল, তাতে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি শুধু এটুকুই বলতে পারি— যারা ভালোবাসার মর্ম বোঝে না, তারা ভবিষ্যতে দুঃখই পাবেন। তিনি যতজনের সঙ্গেই প্রেম করেন না কেন!

সামান্থা আরও বলেন, ও যদি নিজের আচরণ শোধরাতে পারে, আর মেয়েটিকে যদি দুঃখ না দেয়, তা হলেই ভালো।

যদিও পরে অভিনেত্রী সম্পূর্ণ অস্বীকার করে যান যে তিনি নাগা চৈতন্যর বর্তমান সম্পর্ক নিয়ে এমন কিছু বলেছেন। তার কথা অনুযায়ী, ‘আমি এমন কিছু বলিনি।’

আগামীতে সামান্থাকে শকুন্তলাম ছবিতে দেখা যাবে। গুণশেখর এই ছবির পরিচালনা করেছেন। দেব মোহনকে দেখা যাবে সামান্থার বিপরীতে। শুধু তাই নয়, বরুণ ধাওয়ানের সঙ্গে সিটাডেলের ভারতীয় ভার্সনেও তাকে দেখা যাবে। এটি সামান্থার দ্বিতীয় হিন্দি সিরিজ হতে চলেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ