সালমানের মরদেহ দেখে যা মনে হয়েছিল সোনিয়ার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত
সালমান শাহ অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমায় দুই নায়িকার একজন ছিলেন সোনিয়া। এ সিনেমায় তার ঠোঁটে ‘নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি’ গানটি সে সময় দারুণ জনপ্রিয়তা পায়। সালমানের সঙ্গে কাজের সূত্রে এ নায়িকার বেশ সখ্য ছিল বলেও জানান।
সালমানকে নিয়ে সোনিয়া বলেন, ‘‘সালমানের সঙ্গে কেউ রাগ করে থাকবে সে সুযোগ ছিল না।
ও খুব মিশুক ও আবেগী ছিল। সহজে যে কাউকে আপন করে নেওয়ার সক্ষমতা ছিল তার। ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার ‘নীল সাগর পার হয়’ গানটি আমারা চার রাত শুটিং করেছি। এরমধ্যে আমি তিন রাত তার সঙ্গে জেগে থেকে শুটিংয়ে অংশ নিয়েছি।
সে সময় সারা রাত শুটিংয়ের বাইরে সালমান সবাইকে মাতিয়ে রাখতেন। আমার কাছে সালমান দারুণ একজন মানুষ ছিলেন।’’
এ অভিনেতার সঙ্গে তার আরও একটি সিনেমা হওয়ার কথা ছিল জানিয়ে বলেন, ‘‘আমি ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার পর সালমানের সঙ্গে আরও একটি সিনেমায় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলাম। দুই-একদিন শুটিংও করেছি।
কিন্তু তার মৃত্যুর পর সিনেমাটি আর হয়নি।’’
সালমানের মৃত্যুরদিন সোনিয়া কোথায় ছিলেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘সেদিন প্রয়াত নায়ক মান্না ভাই ও শাহিন আলমের সঙ্গে একটি সিনেমার শুটিংয়ে ছিলাম। অভিনেত্রী চম্পা আপা প্রথম মান্না ভাইকে ফোনে জানান সালমানের মৃত্যুর কথা। তারপর সবাই শুটিং বন্ধ করে আমরা ঢাকা মেডিকেলে সালমানকে দেখতে আসি। তার লাশটি দেশে মনে হয়েছে সে কোনও দুষ্টামি করছে।
আমার বারবার মনে হলো, একটু পরেই সালমান বলবে আমি তো সবার সাথ ফ্যান করছিলাম।’’
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন রোডের বাসায় সালমানকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। অভিনেতার মৃত্যুর ২৯ বছর পর আদালত অবশেষে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন।
এরমধ্যে সালমানের মামা আলমগীর কুমকুম সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হকসহ ১১জনকে আসামি করে মামলা দিয়েছেন।
জনতার আওয়াজ/আ আ