সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন গাজী জসীম উদ্দিন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন গাজী জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৭, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৭, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী জসীম উদ্দিন। সোমবার (১৭ মার্চ) সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে সিআইডি জানায়, গতকাল রোববার (১৬ মার্চ) গাজী জসীম উদ্দিন, ডিআইজি (এইচআরএম) সিআইডি, বাংলাদেশ পুলিশের ভারপ্রাপ্ত অ্যাডিশনাল আইজি হিসেবে সিআইডি প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।

পোস্টে বলা হয়, চলতি মাসের ০৯ মার্চ সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে। এমতাবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এই দায়িত্ব পালন করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ