সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান ফখরুলের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহ্বান ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২৪, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২৪, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ

 

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মুখোমুখি উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদে স্থানে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ অক্টোবর) রাতে বিএনপি মহাসচিবের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে এবং তাদের সহযোগিতা করতে আমি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর স্থানীয় কমিটিগুলোকে আহ্বান জানাচ্ছি।

‘ঘূর্ণিঝড় আঘাত হানার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সামগ্রিক সহযোগিতা করতে আমি নেতাকর্মীদের আহ্বান জানাই।’ যোগ করেন মির্জা ফখরুল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ