সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর সালেহা হত্যা মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ফিরোজ গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর সালেহা হত্যা মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ফিরোজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ

 

র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল আজ সোমবার (২ জানুয়ারি ভোর রাতে আভিযান চালিয়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ফিরোজ (৩৫) কে ঢাকা ডেমরা থানার ডগাইর এলাকা হতে গ্রেফতার করেছে। তার বাড়ি সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি দক্ষিণ বাতেন পাড়া এলাকায় পিতা-নবী হোসেন।
র‌্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গত ২৪ সেপ্টেম্বর ২০০৬ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় সালেহা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের স্বামী মোঃ বাদশা মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (যার মামলা নং-৪৩, তারিখ-২৪/০৯/২০০৬)। ঘটনার দিন ফিরোজ তার সঙ্গীদের নিয়ে ভিকটিম সালেহা বেগম এর গৃহে প্রবেশ করে ভিকটিম ও তার সন্তানদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথায়, গলায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন ভিকটিম ও সন্তানদের মূমুর্ষ অবস্থায় চিটাগাংরোড শুভেচ্ছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম সালেহা বেগমকে মৃত ঘোষনা করেন এবং তার সন্তানদের অবস্থা আশঙ্খা জনক দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ফিরোজ উক্ত হত্যাকান্ডের কথা স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ