সিদ্ধিরগঞ্জে র্যা বের পোশাকে ২৫ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ৯, ২০২৫ ১:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ৯, ২০২৫ ১:৫৮ পূর্বাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে র্যা বের পোশাক পরে মোবাইল টেলিকম ব্যাংকিং ব্যবসার ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সজীব হোসেন (২৭) র্যা ব-১১ ও সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (8 নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম এর সত্যতা নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের চিটাগাংরোড অংশে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানাগেছে, শুক্রবার বেলা ১২টার দিকে সজীব হোসেন কালো রঙের একটি অফিস ব্যাগের মধ্যে ২৫ লাখ টাকা নিয়ে গুলিস্তান হতে স্বদেশ পরিবহনে চড়ে মদনপুরস্থ ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন। সড়কপথে দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় মহাসড়কের নারায়ণগঞ্জের চিটাগাংরোড সংলগ্ন সাজেদা ফাউন্ডেশনের সামনে পৌঁছালে সাদা রঙের একটি হাইএস মাইক্রোবাস ভুক্তভোগীকে বহন করা বাসটির গতিরোধ করে সামনে ব্যারিকেড দেন।
এসময় মাইক্রোবাসে থাকা অজ্ঞাত পরিচয়ের চার ছিনতাইকারী ভুক্তভোগীকে বাস থেকে হাতকড়া পরিয়ে নামিয়ে নিজেদের মাইক্রোবাসে তুলে নিয়ে যান। ওই ছিনতাইকারীদের মধ্যকার দুইজন র্যা বের কটি ও দুইজন সিভিল পোশাকে ছিল। পরবর্তীতে সজীবের চোখে গামছা বেঁধে মারধর করে এবং তার সঙ্গে থাকা অর্থ ছিনিয়ে নেওয়া হয়।
সজীব হোসেন জানান, দুর্বৃত্তরা আমাকে মারধর করার পর দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ক্যানালপাড় এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রাখে পালিয়ে যান। পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, একজন এসে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ দিয়েছেন। বিষয়টি এসআই জহিরুল তদন্ত করবে। অভিযোগকারী এতো টাকা কোথায় পেলো এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
র্যা ব-১১ এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক বলেছেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি । ছিনতাইয়ের ঘটনা নিয়ে ইতোমধ্যে আমাদের একটি টিম কাজ করে যাচ্ছে। আমরা তদন্ত করছি।
জনতার আওয়াজ/আ আ