সিদ্ধিরগঞ্জে ৯নং ওয়ার্ডে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে ৯নং ওয়ার্ডে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৭, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৭, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ

 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৯নং বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ মার্চ) বিকেলে জালকুড়ি এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। এ সম্মেলনে ৯ নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এর আগে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি সম্মেলন উদ্বোধন করে।
কমিটিতে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হয়েছেন বাবুল প্রধান, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হয়েছেন রাকিবুল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, সেলিম হোসেন এবং শিপলু আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বর্তমানে দেশে নীরব দুর্ভি চলছে। এ সরকার জনগনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। তিনি শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, তার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া সম্ভব না। আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে ক্ষমতায় এসেছে। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন। সরকার বেকায়দায় পড়ে গেছে তাই তারা প্রশাসন দিয়ে যেকোনো সময় মরণকামড় দিতে পারে। তাই এ জালিম সরকারকে আমাদের রুখে দিতে হবে। তা না হলে এদেশের মানুষের কোনো উন্নয়ন ঘটবে না।
৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহআলম হীরা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিলউদ্দীন ভুইয়া, মোঃ মোশারফ হোসেন, টি এইচ তোফা, জাহাঙ্গীর আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ