সিরাজগঞ্জে আ‘লীগের হামলায় পাপিয়া-রুমানাসহ ১০ নেতাকর্মী আহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিরাজগঞ্জে আ‘লীগের হামলায় পাপিয়া-রুমানাসহ ১০ নেতাকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ

 

সিরাজগঞ্জের কামারখন্দে লিফলেট বিতরণকালে আওয়ামী লীগের হামলায় কেন্দ্রীয় বিএনপির নেত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদসহ প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে রুমানা মাহমুদ তার বাসভবনে গণমাধ্যম কর্মীদের বিষয়টি জানান।

রুমানা মাহমুদ বলেন, ৩ ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা সদরে পথসভা শেষে লিফলেট বিতরণ করার সময় আওয়ামী, যুবলীগের সন্ত্রসীরা লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা আমার মাথায় আঘাত করলে হাত দিয়ে ঠেকালে হাতের কবজিতে আঘাত লেগে কেটে যায়। তারা পাপিয়ার ওপর হামলে পড়ে। পাপিয়ার সারা শরীরে ও পায়ে মারপিটে জখম হয়। সিরাজগঞ্জ সদর আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্নার নির্দেশে এই হামলা করা হয়েছে বলে রুমানা মাহমুদ দাবি করেন।

এদিকে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামী লীগ পুলিশ এবং বিএনপির মধ্যে ক্রি-মুখী সংঘর্ষের ঘটনায় জড়িত দু‘জনকে পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত বিএনপি কর্মীরা হলেন জামতৈল গ্রামের হাবিল উদ্দিন এবং আলোকদিয়ার গ্রামের লাবলু তালুকদার। অন্যদিকে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা ২৬ জনের নাম উল্লেখসহ আরো ১৫০ জন অজ্ঞত ব্যক্তির নামে মামলা করেছে।

উল্লেখ্য শুক্রবার দুপুরে আওয়ামী লীগ, পুলিশ,বিএনপির ত্রি-মুখী সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষে ২৫ জন আহত হয়। সংঘর্ষে কয়েকটি প্রাইভেটকার ও মটরসাইকেল ভাঙ্চুর করা হয়। সংঘর্ষের জন্য বিএনপি ও আওয়ামী লীগ একে অন্যকে দায়ী করে। এছাড়া ওই সংঘর্ষের পর ঘটনারস্থল থেকে পুলিশ পাঁচটি ককটেল উদ্ধার করেছে বলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরন্নবী দাবি করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ