সিরাজগঞ্জে বিএনপি-আ’লীগ সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ

আওয়ামীলীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এঘটনায় উভয় পক্ষের ১৫/২০ জন আহত হয়েছে।
জনতার আওয়াজ/আ আ