সিরিজ নিশ্চিত করার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিরিজ নিশ্চিত করার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। বিশ্রাম পেয়েছেন রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ ও তানজিম সাকিব।

বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব

নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ও’ডাউড, ভিক্রমজিত সিং, আনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শাহরিজ আহমেদ, নাওচ ক্রস, কাইল কেলিন, সিকান্দার জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন, ড্যানিয়েল ডোরাম

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ