সিলেটে পরিবহণ মালিক-শ্রমিকদের সাথে বিএনপির প্রার্থী মালিকের মতবিনিময় - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে পরিবহণ মালিক-শ্রমিকদের সাথে বিএনপির প্রার্থী মালিকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিকের সাথে মতবিনিময় সভা রবিবার সকালে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুলের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এম এ মালিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা সড়ক পরিবহণ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহীম, সাধারণ সম্পাদক এমরান হোসেন ঝুনু, রেড ক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি বদরুজ্ঝামান সেলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যকরি সভাপতি নাজির আহমদ স্বপন, সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, সিলেট জেলা বাস মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিভাগীয় শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী মইনুল ইসলাম, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ কাউছার আহমদ, সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর, সিলেট জেলা অটো রিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন (৭০৭)এর সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা অটো রিক্সা, অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন (২০৯৭)এর সভাপতি মোঃ মতছির আলী, ইমা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রুনু মিয়া মইন।

সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ-এর পরিচালনায় ও সংগঠনের সহ সভাপতি কয়েস আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা সড়ক পরিবহণ বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক তারেক আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, সহ সাধারণ সম্পাদক মাহবুর রহমান মবু, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সহ সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিফতাহুল কবির মিফতা, সহ সাধারণ সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফনি, দফতর সম্পাদক মোঃ ফখর উদ্দিন, সমাজ কল্যান সম্পাদক জয়নাল আহমদ, সদস্য মঈন খান, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, নিবাহী সদস্য আব্দুল জলিল, নিবাহী সদস্য আলেক আহমদ সোহেল, সিলেট জেলা ট্রাক, পিকআপ কঅভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত প্রমূখ।

সভায় বক্তারা বলেন আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতেহবে। তাই ২২ জানুয়রীর পর সকল শাখা কমিটির নেতৃবৃন্দদেরকে নিয়ে গণসংযোগে নামার আহবান জানানু হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ