সিলেটে পৌঁছে মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১৮, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ

সিলেটে পৌঁছে হযরত শাহপরান (রহ.) ও হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাতের ফ্লাইটে সিলেট পৌঁছেছেন তিনি। রাত ১০ টায় তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে যান।
রাতে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে শনিবার। ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত ও সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপি বিভাগীয় সমাবেশ করছে। ইতোমধ্যে কয়েকটি বিভাগ ও ফরিদপুর জেলায় গণসমাবেশ করেছে দলটি। তারই অংশ হিসেবে সিলেটেও শনিবার গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
জনতার আওয়াজ/আ আ