সিলেটে মির্জা ফখরুলের বক্তব্যের সময় ছাত্রলীগের শোডাউন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে মির্জা ফখরুলের বক্তব্যের সময় ছাত্রলীগের শোডাউন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ

 

সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তার বক্তক্য শেষ হবার সাথে সাথে ছাত্রলীগের এক মোটরসাইকেল শোডাউন অতিক্রম করে চৌহাট্টা এলাকা। ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগ নেতারা চৌহাট্টা এলাকা অতিক্রম করে।

শনিবার ছাত্রলীগ নেতা রাহেল সিরাজের নেতৃত্বে এ শোডাউনটি বন্দরবাজার থেকে চৌহাট্টা হয়ে খাসদবীর গিয়ে শেষ হয়।

এ সময় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ