সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ২২, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ২২, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু করতে পেরেছি। বাংলাদেশের হজ যাত্রীদের সকল কার্যক্রমকে সহজ ও সুষ্ঠু করতে বর্তমান সরকার ডিজিটাল হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে।
বুধবার (২২ মে) বিকেলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট থেকে মদিনা হজ ফ্লাইটের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, কোনো হজযাত্রী যেন প্রতারিত না হন, হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেজন্যে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি। কেউ যদি প্রতারণামূলক কোনও কাজ করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ যেন রক্ষা পায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেন উন্নয়নের পথে আরও এগিয়ে যায়, এ দোয়া করতে হজযাত্রীদের প্রতি প্রতিমন্ত্রী আহ্বান জানান।
জনতার আওয়াজ/আ আ