সিলেট-১ ছেড়ে চারে প্রচারণা শুরু আরিফের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০১, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট-১ ছেড়ে চারে প্রচারণা শুরু আরিফের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেট-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট-১ আসন অথবা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অনড় ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে সিলেট-৪ আসনে প্রার্থী হতে হয়েছে তাকে। যদিও এর আগে তিনি ওই আসন থেকে নির্বাচন করতে অনীহা প্রকাশ করেছিলেন।

শুক্রবার ওই আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারতের মাধ্যমে সিলেট-৪ আসনে প্রচারণা শুরু করেছেন তিনি।

শুক্রবার সকালে সিলেট-৪ আসনভূক্ত গোয়াইনঘাটে যান আরিফুল হক চৌধুরী। গোয়াইনঘাটের ভিত্রিখেল রাধানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। এরপর মুসল্লী ও স্থানীয় লোকজনের সাথে কুশল বিনিময় করেন।

পরে তিনি রাধানগর এলাকায় সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ