সিলেট-৬ আসনে এমরান চৌধুরীর পাশে যুবদল-ছাত্রদল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট-৬ আসনে এমরান চৌধুরীর পাশে যুবদল-ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
সিলেট-৬ আসনের দুই উপজেলা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের পক্ষে এবং বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে জোয়ার উঠেছে বলে মন্তব্য করছেন সাধারণ ভোটাররা।

বুধবার (২৬ নভেম্বর) বিয়ানীবাজারে যুবদলের উদ্যোগে প্রচার মিছিল ও সভা এবং মঙ্গলবার (২৫ নভেম্বর) গোলাপগঞ্জের হেতিমগঞ্জে এলাকাসীর উদ্যোগে আয়োজিত শোকরানা দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিলো লক্ষণীয়। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় কেউ আটকাতে পারবে না বলে বিএনপির তৃণমূলের বক্তব্য।

এদিকে, বিয়ানীবাজার ও গোলাপঞ্জের যুবদল এবং ছাত্রদল নেতাকর্মীরা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে অবিরাম কাজ করছেন বলে জানা গেছে। প্রচার-প্রচারণাকে আরও এগিয়ে নিতে দলীয় প্রার্থীর সঙ্গে করছেন দফায় দফায় পরামর্শ-মতবিনিময়।

এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সিলেটস্থ কার্যালয়ে গোলাপগঞ্জ ছাত্রদলের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে পরামর্শ সভায় মিলিত হন।

এসময় আলোচনার মাধ্যমে আগামী দিনের কর্মপরিকল্পনা ও সিদ্ধান্ত গৃহীত হয় এবং ধানের শীষকে বিজয়ী করতে ছাত্রদল নেতৃবৃন্দ সবসময় এমরান আহমদ চৌধুরীর পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদেলর সহসভাপতি কামরান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলের যুগ্ম-আহবায়ক জাকারিয়া সাহজাহান, আজিজুল হক স্বপন, সাকেল আহমদ ও সাজু আহমদ এবং আহবায়ক কমিটির সদস্য আহমদ মনসুর, আশফাক আহমদ ও সুহেদুর রহমান প্রমুখ।

এর আগে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের নেতৃত্বে নেতাকর্মীরা এমরান আহমদ চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন। এসময় ধানের শীষকে বিজয়ী করতে এসময় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতাকর্মীরা মাঠে কাজ করায় তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এমরান আহমদ চৌধুরী।

তিনি বলেন, সিলেট-৬ আসনে বিএনপি ও সব অঙ্গ-সংগঠন ঐকব্যদ্ধ। আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নির্দেশ কেউ অমান্য করবেন না, এমনটাই দৃঢ় বিশ্বাস। ফেসবুকীয় অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। বিজয় আমাদের হবেই ইনশা আল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ