সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী এমরান চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থী এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবজার) দলীয় প্রার্থী হিসেবে জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে চূড়ান্তভাবে মনোনীত করেছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবরে গত ১৭ জানুয়ারি ইস্যু করা হয়েছে।

বিএনপির চূড়ান্ত প্রার্থী মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আমি আবারও মহান আল্লাহ তা’লার শুকরিয়া আদায় করছি। আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার অভিভাবক জনাব তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি। আমি আমার এ প্রাপ্তিকে উৎসর্গ করছি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সম্মানিত সকল ভোটার ও সর্বন্তরের জনগণকে।

তিনি আরও বলেন, এ আসনে যারা দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন; তাঁরা সবাই যোগ্য এবং তাঁদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। দলের জন্য তাঁদের ত্যাগ, শ্রম ও অবদান কোনো অংশেই কম নয়। তাঁরা মনোনয়ন না পেলেও আমরা সবাই একই মঞ্চের। আজ থেকে আমরা সবাই নবউদ্যমে সর্বশক্তি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বো, ইনশা আল্লাহ ঘরে ফিরবো ধানের শীষের জয় সুনিশ্চিত করেই।

আগামী দিনে সবাই মিলেই আমরা গড়বো উন্নত ও সমৃদ্ধ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার।

একটাই স্লোগান হোক আমাদের সবার- আমার আগে আমরা, আমাদের আগে দেশ। ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ