সিলেট-৬ আসন: চূড়ান্ত মনোনয়ন পেলেন ফয়সল আহমদ চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট-৬ আসন: চূড়ান্ত মনোনয়ন পেলেন ফয়সল আহমদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে অবশেষে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ফয়সল আহমদ চৌধুরী। এর আগে এ আসনে এমরান আহমদ চৌধুরীকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল।

সিলেট-৬ আসনের মনোনয়ন পরিবর্তন করে ফয়সল আহমদ চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকায় দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও রাজনৈতিক আলোচনার জোয়ার দেখা গেছে। সাধারণ ভোটারদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। তারা বলছেন, এ আসনে ফয়সল আহমদ চৌধুরীর ক্লিন ইমেজ, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি ২০০৭ সাল থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক প্রতিকূল সময়েও তিনি জনগণের পাশে ছিলেন।

নেতা-কর্মীরা জানান, বন্যা ও করোনাকালীন দুঃসময়ে মানুষের পুনর্বাসন, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দান-অনুদান, শিক্ষা উপকরণ বিতরণসহ নানামুখী জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তিনি সাধারণ মানুষ, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মনোনয়ন পাওয়ার খবরে দুই উপজেলার সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ