সীতাকুণ্ডে অগ্নিদগ্ধদের চিকিৎসায় ওষুধ পাঠালেন বিএনপি নেতা নোমান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সীতাকুণ্ডে অগ্নিদগ্ধদের চিকিৎসায় ওষুধ পাঠালেন বিএনপি নেতা নোমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদগ্ধদের জন্য জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার (৭ জুন) দুপুর ২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান এবং সহকারী পরিচালক (প্রসাশন) ডা. হুমায়ুনের কাছে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।

বিকালে আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী সরোয়ার উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‌‘আমি শারীরিকভাবে খুব অসুস্থ থাকায় চট্টগ্রামে যেতে পারিনি। সীতাকুণ্ডে অগ্নিদগ্ধদের অনেকের চিকিৎসায় ওষুধের সংকট রয়েছে। আমি ঢাকা থেকে প্রায় তিন লাখ টাকার ওষুধ পাঠিয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আমি সেগুলো পাঠিয়েছি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সেবায় তা ব্যবহার হবে।’

চিকিৎসা সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এস কে খোদা তোতন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, ইকবাল হোসেন, মামুনুল ইসলাম হুমায়ুন, জসীম উদ্দিন জিয়া, সাইদুর রহমান বেলাল, ফরিদুল আলম, খাজা আলাউদ্দিন, কাজী শামসুল আলম, অ্যাডভোকেট ইকবাল, অ্যাডভোকেট জায়েদ বিন রসিদ, শেখ রাসেল, রবিউল হোসেন রবি, কে আলম, শহীদুল ইসলাম শহীদ, আরিফুর রহমান মিঠু, শহীদুল ইসলাম সুমন, জাহেদ হোসেন খান জসি, আবদুল্লাহ আল নোমান, খোরশেদ আলম শাওন, ইয়াসিন আরাফাত, কামরুল হাসান আকাশ, মো. ফয়সাল জিয়া, শফিকুর রহমান, এমরান হোসেন রাব্বি, সুরুজ মিয়া, শাহাদাৎ হোসেন মাসুদ ও জিসান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ