সীতাকুণ্ডে পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কায় নিহত ৩ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সীতাকুণ্ডে পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৭, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুরে একটি পুলিশের গাড়িতে ট্রেন ধাক্কা দিলে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

রবিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফৌজদার হাট রেলওয়ে পুলিশের এস আই মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ডের ছলিমপুর-ফকিরহাট নামক রেল ক্রসিংয় অতিক্রম করার সময় একটি ট্রেন পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই পুলিশ নিহত হন। এছাড়া, গাড়িতে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ