সুনামগঞ্জে যে বিএনপি নেতার বহিষ্কারাদেশ দিনে প্রত্যাহার রাতে বহাল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০২, মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুনামগঞ্জে যে বিএনপি নেতার বহিষ্কারাদেশ দিনে প্রত্যাহার রাতে বহাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আক্তার হোসেনের দলীয় বহিষ্কারাদেশ একদিনের ব্যবধানে প্রত্যাহার ও পুনর্বহাল নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা জন্ম দিয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে আক্তার হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং তাঁর প্রাথমিক সদস্যপদ পুনঃস্থাপন করার কথা জানানো হয়। তবে রাতেই রিজভীর আরেকটি চিঠিতে ভুলবশত আক্তার হোসেনের বহিষ্কারাদেশ পুনর্বহালের কথা উল্লেখ করা হয়। এই চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আক্তার বিরোধী নেতাকর্মীদের মধ্যে নতুন বিতর্কের সৃষ্টি হয়।

সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে দুই ধারায় বিভক্ত। একপক্ষের নেতৃত্বে আছেন উপজেলা আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, অপরপক্ষের নেতৃত্বে আছেন সাবেক সভাপতি আক্তার হোসেন। আক্তার ২০২১ সালে দলীয় শৃঙ্খলা অমান্য করে পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে জয়লাভ করেন। এরপর দল থেকে বহিষ্কার ও প্রাথমিক সদস্যপদ বাতিল হয়। তবে তাঁর অনুসারীরা স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মনোনয়নপ্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে প্রতিদ্বন্দ্বিতা করতে আক্তার হোসেন বলয়ের নেতাকর্মীদের নিয়ে একমঞ্চে ঐক্যের ডাক দেন। কিন্তু প্রাথমিক মনোনয়ন পান কয়ছর এম আহমেদ। ফলে আক্তার অনুসারীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। বহিষ্কার আদেশ প্রত্যাহারের খবর তাদের উজ্জীবিত করলেও পুনর্বহালের খবর শোনার পর হতাশা দেখা দেয়।

আক্তার হোসেন জানিয়েছেন, ‘নেতাকর্মীদের চাপে তিনি বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। বহিষ্কার পুনর্বহালের বিষয়ে তিনি কোনো চিঠি পাননি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ