সুযোগ দিলে অবহেলিত মানুষের জন্য কিছু করতে চাই: নুর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:১৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুযোগ দিলে অবহেলিত মানুষের জন্য কিছু করতে চাই: নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ণ

 

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, খুব কষ্ট লাগে, পিছিয়ে পড়া এ উত্তরাঞ্চলের মানুষরা সুচিকিৎসা পান না। কর্মসংস্থানের সুযোগ নেই। এমনকি কৃষকরা যখন তাদের ফসল উৎপাদন করেন অনেক সময় তখন ন্যায্য মূল্যও পান না। তাই আপনারা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমাকে যদি সুযোগ দেন তাহলে এই এলাকার অবহেলিত মানুষের জন্য কিছু করতে চাই।

রোববার বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর হাইস্কুল মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পরিপূর্ণ ইমেজের নেতাদের খুঁজে বের করে জনপ্রতিনিধি হিসেবে আমরা মনোনীত করছি। এরই অংশ হিসেবে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ব্যবসায়ী সুরুজ্জামান সরকারকে ট্রাক প্রতীকে মনোনীত করেছি। আপনারা তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আশাবাদী।

গণঅধিকার পরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- সংগঠনটির গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী সুরুজ্জামান সরকার, কেন্দ্রীয় নেতা হানিফ সজিব, ফারুক হাসান, আব্দুর রহমান।

গণঅধিকার পরিষদের গাইবান্ধা জেলা শাখার সভাপতি এসএস মামুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শামিউল ইসলাম, শফিকুল ইসলাম সায়েম, সাদ্দাম হোসেন, আমিনুর রহমান, মোমিনুর রহমান, জুয়েল রানা, শরিফুল ইসলাম, নজরুল মাস্টারসহ অনেকে।

সভায় সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক জনগণ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় সভাস্থল কানায় কানায় ভরে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ