সুষ্ঠু নির্বাচনে সব রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচনে সব রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার চায় একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তবে শুধু সরকার চাইলেই হবে না, এখানে সব রাজনৈতিক দল ও জনগণেরও দায়িত্ব রয়েছে। সবার আন্তরিকতা থাকলে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে কড়া নিরাপত্তায় বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রত্যাশা করে আব্দুল মোমেন বলেন, নতুন বছর হবে সম্প্রীতি ও সহিষ্ণুতার। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সুন্দর একটি দেশ হবে।

তিনি আরও বলেন, এ দেশের জনগণ খুব শেয়ানা। তারা ভোট দিতে কখনও ভুল করে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ