সেই আফিয়াকে বাড়ি করে দিলেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেই আফিয়াকে বাড়ি করে দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
যশোরের ‘অ্যালবেনিজম’ রোগে আক্রান্ত (অতি ফর্সা বা সাদা রঙ শরীরের) বাবার কাছ থেকে অবহেলিত শিশু আফিয়াকে বাড়ি করে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আফিয়ার পরিবারের কাছে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে অনুষ্ঠানের আয়োজন করে যশোর জেলা বিএনপি।

এ সময় তারেক রহমান বলেছেন, দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না। মানুষের পাশে গিয়ে দাঁড়ানোই সব থেকে বড় রাজনীতি। আমরা অতীতে দেখেছি, মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল অন্যদলের নানা কাজের সমালোচনা করছে, দোষারোপ করছে। বহু বছর ধরেই রাজনীতির এ ধারাবাহিকতা চলে আসছে। তবে একটি পরিবর্তন প্রয়োজন- বিএনপি সেই পরিবর্তনের শুরুটা করেছে।

তিনি বলেন, আফিয়ার মতো দেশে এমন অসংখ্য অসহায় পরিবার আছে। বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে এমন আফিয়াদের পাশে দাঁড়ানোর চেষ্টা সব সময় করে আসছে। তবে শুধুমাত্র একটি রাজনৈতিক দল হিসেবে এই বিশাল দায়িত্ব বহন করা বিএনপির জন্য অত্যন্ত কঠিন। সেজন্য আমরা বলেছি, বাংলাদেশের মানুষের সমর্থন পেলে আগামীতে সরকার গঠন করতে পারলে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এ সেবাগুলো নিশ্চিত করব।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, ভূমিষ্ঠ হওয়া সন্তানের শরীরের ত্বক, মাথার চুলের রঙে ভিন্নতার কারণে ‘অপবাদ’ দিয়ে স্ত্রী মনিরা খাতুনকে (২৭) তালাক দেন স্বামী মোজাফ্ফর হোসেন। শিশু আফিয়ার বয়স যখন আট মাস, সেই সময় বিচ্ছেদ হয়ে যায় মোজাফ্ফর-মনিরা দম্পতির। বিষয়টি নিয়ে গত বছরের নভেম্বর মাসে যুগান্তর অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ