সেই এতিম ভাই-বোনের দায়িত্ব নিলেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৯, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেই এতিম ভাই-বোনের দায়িত্ব নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ৮, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৮, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দুই এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। শিশু দুটি সম্পর্কে ভাই-বোন।

শনিবার (৮ নভেম্বর) বিকালে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়া গ্রামে মানবিক একটি কর্মসূচির মাধ্যমে শিশু দুটিকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সম্প্রতি দুই এতিম শিশু মরিয়ম ও ইসমাইলের অসহায়ত্ব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই প্রতিবেদনটি তারেক রহমানের নজরে আসে। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন অতিম শিশু দুটির সার্বিক খোঁজ-খবর নিতে।

এরই ধারাবাহিকতায় আজকে অসহায় ছোট্ট শিশু মরিয়ম ও ইসমাইলের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এতিম শিশু মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আগামীতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন শিমুল বিশ্বাস।

এদিকে মানবিক এই কর্মসূচিতে অংশ নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংগঠনের পক্ষ থেকে মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের পড়ালেখার জন্য মাসিক শিক্ষাবৃত্তির ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন— জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, রুবেল আমিন, শাহাদাত হোসেন ও ইঞ্জিনিয়ার আবু হানিফ।

আরও উপস্থিত ছিলেন— পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা ও পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

এছাড়া স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা এই মানবিক কর্মসূচিতে অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ