সেনাবাহিনীর উদ্যোগে স্বাধীনতা দিবসে কনসার্ট অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেনাবাহিনীর উদ্যোগে স্বাধীনতা দিবসে কনসার্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্বাধীনতা দিবসে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

‘স্বাধীনতার মঞ্চে সুর ও শক্তি’ স্লোগানে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যার পরে হওয়া এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় দেশাত্মবোধক ও মনোমুগ্ধকর সংগীত পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। পরে দেশের স্বনামধন্য মিউজিক ব্যান্ড ‘ওয়ারফেজ’ তাদের প্রাণবন্ত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। এছাড়া অনুষ্ঠানের শেষ পর্বে নান্দনিক ‘ফায়ার ওয়ার্কস’ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলেই অত্যন্ত উপভোগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মহান স্বাধীনতার চেতনা উদযাপন ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়। বিপুল সংখ্যক দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়। মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। পাশাপাশি একই সঙ্গে রাজধানীর সাতটি নির্ধারিত স্থানে ‘জায়ান্ট স্ক্রিনের’ মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগের ব্যবস্থা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ