সোনাইমুড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় ব্যবসায়ীর নিহত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনাইমুড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় ব্যবসায়ীর নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৫, ২০২৩ ৮:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৫, ২০২৩ ৮:২৬ পূর্বাহ্ণ

 

নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। এতে সিএনজি চালকসহ আরো দুইজন গুরুত্বর আহত হয়েছেন। নিহত মো.বেলাল হোসেন (৪৭) উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সিলাদি গ্রামের আলী আহমেদের ছেলে।

শনিবার (৪ মার্চ )সকাল সোয়া ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী বাজার থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী সিএনজি উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে পৌঁছলে পিছন দিক থেকে বেপরোয়া গতির পিকআপভ্যান ধাক্কা দেয়। পিকআপভ্যানের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে হালিম ব্যবসায়ী বেলাল মারা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ