সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় আগুন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৪, ২০২২ ১:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৪, ২০২২ ১:২০ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলার মেঘনা ইকোনমিক জোনে সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামে একটি কার্টন তৈরির কারখানায় সোমবার (৪ জুন) সকাল ৭টা ৪০মিনিটে আগুনের ঘটনা ঘটেছে। ১১ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় সাড়ে ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ কর্মী আহত হয়। ফায়ার সার্ভিসের বিভিন্ন ষ্টেশনের ১১টি ইউনিট ও মেঘনার ব্যবস্থাপনায় আরো ৬টি ইউনিট মোট ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে অবস্থিত টিপরদী এলাকার মেঘনা ইকোনোমি জোনে মেঘনা গ্রুপের সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ওই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের বিভিন্ন ষ্টেশনের ১১টি ইউনিট ও মেঘনার ব্যবস্থাপনায় আরো ৬টি ইউনিট মোট ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এর কিছুক্ষন পর আবারও কারখার ভেতর আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার ঘটনা প্রত্যক্ষ করতে ইকোনোমি জোনেন ভেতর কোন মিডিয়া কর্মী প্রবেশ করতে দেয়া হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে আমাদের ১১টি ইউনিট ও অন্যান্য ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনি বলা যাচ্ছে না। তদন্তের পর তা জানা যাবে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ