সোনারগাঁয়ে শিশু ধর্ষণের চেষ্টা, যুবককে পুলিশে দিয়েছে এলাকাবাসি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁয়ে শিশু ধর্ষণের চেষ্টা, যুবককে পুলিশে দিয়েছে এলাকাবাসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আরিফ হোসেন (৩০) নামে এক লম্পটকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের শেখের হাট এলাকায় এ ঘটনা ঘটে । এ ঘটনায় পুলিশ ধর্ষণের চেষ্টাকারি আরিফ ও ওই শিশুটিকে উদ্ধার করে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। আরিফ উপজেলার মহজমপুর ইউনিয়নের শেখের হাট এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, সকাল ৭টার দিকে আরিফ হোসেন ওই শিশুকে ফুসলিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর আর্তচিৎকারে আশেপাশের মহিলারা এগিয়ে আসলে সে পালানোর চেষ্টা করে। এ ঘটনা শুনে শিশুর চাচা আরিফের কাছে জানতে চাইলে তার কাছে থাকা দা দিয়ে ওই শিশুরা চাচাকে আঘাত করে। পরে এলাকাবাসী এসে শিশুটিকে উদ্ধার ও লম্পট আরিফকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এর আগেও আরিফ আরেকটি ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে বলে স্থানীয়রা জানায়।
এ বিষয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আবু সাঈদ পিয়াল জানান, ধর্ষণের চেষ্টার ঘটনায় আরিফ নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ