সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজুকে র‌্যাব পরিচয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। এক ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে রবিবার (২৪ সেপ্টেম্বর) মধ্য রাতে পৌরসভা এলাকার রয়্যাল রির্সোটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে সোমবার (২৫ সেপ্টম্বর) বিকালে গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোনারগাঁও থানা পুলিশ জানান, গত ১৩ সেপ্টেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে (র‌্যাব) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি প্রাইভেটকার থেকে ২৮৩টি মোবাইল ফোন ছিনতাইয়ে অভিযোগে মামলা দায়ের করা হয়।
রবিবার দুপুরে কুমিল্লার কোতয়ালী থানার বাসিন্দা মোবাইল ব্যবসায়ী মো. সুমন মিয়া বাদি হয়ে মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজুসহ ৩ জনকে আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান রবিন পৌরসভার খাসনগর দিঘির পাড় গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে ও শাহরিয়ার হাসান খাঁন সাজু গোয়ালদী গ্রামের নাসিরউদ্দিন খাঁনের ছেলে।
জানা যায়, কুমিল্লার কোতয়ালী থানার রাইস গ্রামের বাসিন্দা মোবাইল ব্যবসায়ী মো.সুমন মিয়া গত ১৩ সেপ্টেম্বর রাতে ২৮৩টি মোবাইল সেট নিয়ে একটি প্রাইভেটকার যোগে ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা অতিক্রমকালে র‌্যাব পরিচায়ে প্রাইভেটকারটি গতিরোধ করে। পরে ওই ব্যবসায়ীকে মারধর করে ওই মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়। ওই সময় তাদের পরিচয় জানতে পেরে তাদের কাছে মোবাইলগুলো ফেরত নেওয়ার জন্য ধরনা দেয়। মোবাইল ফোন গুলো ফেরত না দেওয়ায় ১১দিন অপেক্ষা করে গত রবিবার দুপুরে ওই ব্যবসায়ী সোনারগাঁ থানায় রবিন, সাজুসহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ পৌরসভার খাসনগর দিঘির পাড় রয়্যাল রির্সোটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার (২৫ সেপ্টম্বর) বিকালে তাদের আদালতে প্রেরণ করে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, ছিনতাইয়ের অভিযোগে রবিন ও সাজু নামের দুজনকে গ্রেপ্তারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে মোবাইলফোন ছিনতাইয়ের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। মোবাইল উদ্ধার না হওয়ায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম জানান, তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, ভ‚মিদস্যূতা ও হামলা ভাংচুরের অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ