স্ত্রী সন্তানের পর সোহাগও চলে গেলেন না ফেরার দেশে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্ত্রী সন্তানের পর সোহাগও চলে গেলেন না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে গ্যাসের লাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিষ্ফোরণে শিশু ও্ নারীসহ ৮ জন দগ্ধের মধ্যে মো. সোহাগ (২৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪ জন।
সোমবার (১০ মার্চ) মধ্যরাত সোয়া ১টায় জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন, সেখানকার আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন সোহাগের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
নিহত সোহাগ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের মাজেদুল ইসলাম এর ছেলে। একই ঘটনায় এর আগে তার (সোহাগের) স্ত্রী রুপালী, ১৮ মাস বয়সী মেয়ে সুমাইয়া, সহ তিন মারা গেছেন।
উল্লেখ্য, গত সোমবার (৩ মার্চ) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান বাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে তাদের কে উদ্ধার করে বার্ণ ইনিস্টিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন, হান্নান (৪০), সোহাগ (২৩), সাব্বির (১২), সুমাইয়া (এক বছর ছয় মাস), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪) ও নুরজাহান লাকি (৩০)।
এদের মধ্যে হান্নান, সুমাইয়া, রুপালি ও সোহাগ মারা গেছেন। দগ্ধ বাকিদের অনেকেরই অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ