স্বাধীনতার সঠিক ইতিহাস জানা জরুরি: অধ্যক্ষ ড. ছদরুদ্দীন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতার সঠিক ইতিহাস জানা জরুরি: অধ্যক্ষ ড. ছদরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ

 

তিতুমীর কলেজ প্রতিনিধি

‘স্বাধীনতার সঠিক ইতিহাস জানা প্রতিটি শিক্ষার্থীর জন্য জরুরি’—এমনটি বলেছেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) শহীদ বরকত মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের সময়ের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং পরবর্তী সময়ের ব‌ইয়ের পাতার ইতিহাসে পার্থক্য করা হয়েছিল। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সঠিক ইতিহাস জানতে হবে।

এ সময় তিনি জুলাই আন্দোলনে নিহত তিতুমীর কলেজের শিক্ষার্থী মামুন মিয়াসহ সকল শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এম. এম. আতিকুজ্জামান। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে কোরআন খতম, জাতীয় সংগীত পরিবেশন ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। ছাত্রনেতারা এ সময় স্বাধীনতার চেতনা, জেনজি জেনারেশন ও আন্দোলনকারীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রচনা প্রতিযোগিতার ফলাফলে প্রথম হয়েছে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বাঁধন বৈষ্ণব, দ্বিতীয় হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমি আক্তার, তৃতীয় হয়েছেন সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শারমিন সাথী।

তারপর, কবিতা প্রতিযোগিতার ফলাফলে প্রথম হয়েছেন পদার্থবিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থী আদিবা ফেরদৌস আদর, দ্বিতীয় হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসিম হোসেন, তৃতীয় হয়েছেন সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সৈকত আহমেদ দ্বীপ।
এছাড়া স্বাধীনতা দিবস ২০২৫ প্রীতি ফুটবল ম্যাচে সবুজ দল ২-০ গোলে বিজয়ী হয়।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠান পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ