স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ

 

জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। তিনি বলেছেন, দেশে আজ দ্রব্যমূল্য, খাদ্যসামগ্রীর দাম হু হু করে বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠছে। আজ দেশে ডলারের দামও বাড়ছে, টাকার দাম কমছে। অর্থাৎ যার ঘরে ১০০ টাকা আছে, তা কমতে কমতে ৫০ টাকা হয়ে যাবে। মানে দেশটা আর কিছু থাকল না।

ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আজ বুধবার ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, হুমকি-ধমকি দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর নিপীড়ন ও নির্যাতন চালানো হচ্ছে, বিএনপির যারা সাধারণ সমর্থক যারা ব্যবসা-বাণিজ্য করে খায়, তাদের বিভিন্নভাবে বিপদে ফালানো হচ্ছে।

মির্জা আব্বাস বলেন, যদি আমরা আমাদের এ অবস্থা থেকে মুক্ত করতে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। এর থেকে উত্তরণের উপায় দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে আওয়ামী সরকার মন্তব্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, দেশ কঠিন সময়ে অতিক্রম করছে। দেশের এ অবস্থা চলতে থাকলে আগামীতে মানুষ খাবার পাবে কিনা সন্দেহ।

তিনি বলেন, আমাদের দুর্বার গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত হতে হবে। এজন্য আমাদের নেতাকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, ঐক্যবদ্ধ গণআন্দোলনের বিকল্প নেই। ইনশাআল্লাহ রাজপথের আন্দোলনের জন্য জনগণ প্রস্তুত হচ্ছে।

নয়াপল্টন আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও স্থানীয় পল্টন থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ