স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৮, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৮, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

আজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এটি রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করতে হয়। কিন্তু অতীতে যারা ক্ষমতায় ছিল, তাদের দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির কারণে মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সবার আগে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে। রাষ্ট্রীয়ভাবে স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে।’

দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ড. হেলাল উদ্দিন বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে পরিবর্তনের মাধ্যমে সৎ, যোগ্য, আল্লাহভীরু নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। যারা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, গুম, ধর্ষণ ও লুটপাটে জড়িত, তাদের দ্বারা নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘ঢাকা-৮ সংসদীয় এলাকা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হলে জনগণের সহযোগিতা প্রয়োজন। আমাকে নির্বাচিত করলে আমি জনগণকে সাথে নিয়ে এই এলাকাকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলব।’

অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন বলেন, ‘দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ইভটিজিং মুক্ত সমাজ গঠনে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। জনগণের সহযোগিতায় সমাজে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, আমরা তা করব।’

রমনা থানা আমির আতিকুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো: ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আবদুস সাত্তার সুমন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রমনা থানা নায়েবে আমির অ্যাডভোকেট সুলতান উদ্দীন, মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও থানা সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুক, থানা কর্মপরিষদ সদস্য আবু মুছা, আহাম্মদ আলী সরকার, নজরুল ইসলাম রিয়াজ, আকবর হোসাইন, মিজানুর রহমান, নাসির উদ্দীনসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।

মেডিক্যাল ক্যাম্পে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি সেবাগ্রহীতা সকল রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ